ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ বাংলাদেশি আটক করেছে বিজিবি

Songbad somachar
  • আপডেট সময় : ০৭:২১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬৯ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চানশিকারী সীমান্ত দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১৯ জন বাংলাদেশিকে দেশে পাঠিয়েছে। বুধবার ভোরে সীমান্ত পিলার ১১৯/৪–সংলগ্ন এলাকা থেকে তাঁদের আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৬ জন নারী, ১০ জন পুরুষ ও ৩ শিশু। বিজিবি জানায়, আটক সবাই বাংলাদেশের নাগরিক। বিভিন্ন সময়ে অবৈধপথে ভারতে প্রবেশ করে তাঁরা দেশটির পুলিশের হাতে গ্রেপ্তার হন এবং কারাগারে সাজাও খেটেছেন।

৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, “বিএসএফ তাঁদের বাংলাদেশে ঠেলে দিয়েছে। আটক ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত যাচাই–বাছাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৯ বাংলাদেশি আটক করেছে বিজিবি

আপডেট সময় : ০৭:২১:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫