ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মিরসরাইয়ে আলিনগর থেকে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

Songbad somachar
  • আপডেট সময় : ০৬:১৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭৩ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করেরহাট ইউনিয়নের অলিনগর থেকে শতাধিক ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। তারা হলেন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পূর্ব অলিনগর কালাঘোনার নুরুল আলম এর ছেলে মোঃ মামুন, একই এলাকার মৃত মনির আহমেদ এর ছেলে মোঃ নজরুল ইসলাম। আজ ভোর সাড়ে ৪ টা নাগাদ তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে জানা গেছে, এসআই(নিঃ) হান্নান আল মামুন সঙ্গীয় অফিসার ও ফোর্স’সহ থানা এলাকায় সিরা-১ (নাইট) ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানাধীন ১নং করেরহাট ইউপি, ৭নং ওয়ার্ড, পূর্ব অলিনগর(কালাঘোনা) সাকিনের হিম্মত আলী শাহর মাজারের পূর্ব পাশে জসিম ড্রাইভারের বাড়ীর সামনে পাকা রাস্তার উপর হতে ধৃত আসামী ১। মোঃ মামুন (৩২) ও ২। মোঃ নজরুল ইসলাম (৩৫) দ্বয়কে আটক করে। একজন আসামী কৌশলে অন্ধকারে পালিয়ে যায়। আটককৃত আসামীদের হেফাজত হতে সর্বমোট ১০৭(একশত সাত) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ২৭/০৯/২০২৫খ্রি. ০৪:২৫ ঘটিকার সময় জব্দ করেন।

তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মিরসরাইয়ে আলিনগর থেকে দুই ইয়াবা ব্যবসায়ী আটক

আপডেট সময় : ০৬:১৭:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫