ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

জামিন পেলেন জুলাই অভ্যুত্থানের সক্রিয়কর্মী সুরভী

news desk
  • আপডেট সময় : ০২:২২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬ ৬৪ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁদাবাজি, মামলা-বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেফতার জুলাই গণঅভ্যুত্থানের সক্রিয়কর্মী তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৫ জানুয়ারি) অতিরিক্ত জেলা দায়রা জজ-১ এর বিচারক অমিত কুমার দে তার জামিন মঞ্জুর করেন।

এর আগে দুপুরে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে তাহরিমা জান্নাতের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এদিকে, তাহরিমা সুরভীর রিমান্ডে নেয়ার প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা।

এ সময়, তাহরিমার পক্ষের আইনজীবী আসাদুজ্জামান বলেন, জুলাই আন্দোলনে সক্রিয় তাহরিমা জান্নাত সুরভীর বিরুদ্ধে আনা সকল অভিযোগ মিথ্যা। তবে আদালত সম্পূর্ণ বিষয় আমলে নিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। এর আগে, চাঁদাবাজি, মামলা-বাণিজ্য ও প্রতারণার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে ২৪ ডিসেম্বর টঙ্গীর নিজ বাসা থেকে তাহরিমাকে গ্রেফতার করে পুলিশ।

সুত্রঃ jamuna.tv

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জামিন পেলেন জুলাই অভ্যুত্থানের সক্রিয়কর্মী সুরভী

আপডেট সময় : ০২:২২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬