সংবাদ শিরোনাম ::
দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল মিয়ানমার
news desk
- আপডেট সময় : ০৪:২৩:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬ ১ বার পড়া হয়েছে
ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে।
আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে ভূমিকম্প অনুভূত হয়।
ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাগওয়ে প্রদেশ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৯।
এর আগে, আজ ভোরে দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৪ দশমিক ১।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানায়, ভোরে হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরা জেলার কলারোয়ায়।
সূত্রঃ Jamuna.tv
















