আয়ারল্যান্ডকে ২০ রানে হারালো শ্রীলঙ্কা
- আপডেট সময় : ০২:৫৮:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬ ২ বার পড়া হয়েছে
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ২০ রানে হারিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু স্বাগতিক শ্রীলঙ্কার।
রোববার ( ৮ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে আইরিশদের মুখোমুখি হয় শ্রীলঙ্কা।
দিনের তৃতীয় ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামে স্বাগতিকরা। কুশাল মেন্ডিসের ৫৬ আর কামিন্দু মেন্ডিসের ঝড়ো ৪৪ রানে ভর করে শ্রীলঙ্কার পুঁজি দাঁড়ায় ৬ উইকেটে ১৬৩। এছাড়াও নিশাঙ্কা করেন ২৪ রান। আইরিশদের হয়ে দুটি করে উইকেট নেন ব্যারি ম্যাকার্থি ও জর্জ ডকরেল। এছাড়া একটি করে উইকেট নেন মার্ক অ্যাডায়ার ও গ্যারেথ ডেলানি।
জবাবে ব্যাট করতে নেমে ১৪৩ রানেই গুটিয়ে যায় আয়ারল্যান্ড। আইরিশদের প্রথম উইকেট যায় ২৪ রানে। তারপর রস অ্যাডায়ার, হ্যারি টেক্টর এবং লরকান টাকারের ব্যাটে একসময় জয়ের আশাও জাগায় আয়রিশরা। তবে ব্যক্তিগত ৪০ রানে টেক্টর আউট হওয়ার পর আর ঘুরে দাঁড়াতে পারেনি আয়ারল্যান্ড। রস অ্যাডায়ার এবং টাকারের সংগ্রহ যথাক্রমে ৩৪ ও ২১ রান। শ্রীলঙ্কার হয়ে যৌথভাবে ৩ উইকেট নেন মাহিশ থিকসানা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। ২টি উইকেট ওঠে পাথিরানার ঝুলিতে। এছাড়া ওয়েলালাগে এবং দুশমান্তা চামিরা পান ১টি করে উইকেট।
সূত্রঃ Jamuna.tv
























