সংবাদ শিরোনাম ::
১৪টি এতিমখানা-মাদ্রাসায় মাসজুড়ে ইফতার-সেহরি সরবরাহ করবেন জাইমা রহমান
news desk
- আপডেট সময় : ০৪:৪৯:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬ ২ বার পড়া হয়েছে
ব্যারিস্টার জাইমা রহমান পবিত্র রমজান উপলক্ষে ঢাকা-১৭ আসনের কড়াইল বস্তি ও ভাসানটেক এলাকার ১৪টি এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসায় মাসজুড়ে ইফতার, রাতের খাবার ও সেহরি সরবরাহের উদ্যোগ নিয়েছেন। এই আসনে তার বাবা বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচন করে জয়লাভ করেন।
আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান রাজধানীর পশ্চিম ভাষানটেক থানা অন্তর্গত জামিয়া কুরবানিয়া তালিমিয়া দাওরা হাদিস মহিলা মাদ্রাসা ও এতিমখানার এতিম বাচ্চাদের সঙ্গে নিয়ে ইফতার করেছেন।
সূত্রঃ news24bd.tv
১৪টি এতিমখানা-মাদ্রাসায় মাসজুড়ে ইফতার-সেহরি সরবরাহ করবেন জাইমা রহমান

























