ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে

news desk
  • আপডেট সময় : ১১:৪৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬ ৩ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেষ পর্যন্ত ১০ শতাংশ হারে কার্যকর হয়েছে ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রাত ১২টা ১ মিনিট থেকে এ শুল্ক কার্যকর করা হয়।

গত শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশের ওপর ট্রাম্পের আরোপিত শুল্ক বৈধ নয় বলে রায় দেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। জানানো হয়, সিদ্ধান্ত বাস্তবায়নে মার্কিন কংগ্রেসের অনুমতি নিতে হবে প্রেসিডেন্টকে।

এর কয়েক ঘণ্টা পরেই বিশ্বের সকল দেশের ওপর গণহারে ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন। পরে তা ১৫ শতাংশ করার পরিকল্পনার কথা জানান মার্কিন প্রেসিডেন্ট। তবে সরকারি নথি অনুযায়ী, মঙ্গলবার থেকে কম হারে ধার্য করা শুল্কই কার্যকর হয়েছে।

১৯৭৮ সালের একটি আইন প্রথমবারের মতো ব্যবহার করে এ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। জাতীয় প্রয়োজনে মার্কিন প্রেসিডেন্টকে নির্দিষ্ট কিছু সময়ের জন্য এমন পদক্ষেপের ক্ষমতা দেয় আইনটি। 

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ট্রাম্পের নতুন বৈশ্বিক শুল্ক কার্যকর হলো ১০ শতাংশ হারে

আপডেট সময় : ১১:৪৮:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬