ঢাকা ০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

দ্রুত নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

news desk
  • আপডেট সময় : ০৩:৫৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ২ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে মার্কিন নাগরিকদের অবিলম্বে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।  সোমবার (৩ মার্চ) ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে এই সতর্কতা জারি করা হয়। তালিকায় সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতও রয়েছে।

পররাষ্ট্র দপ্তরের কনস্যুলার বিষয়ক সহকারী সচিব মোরো ম্যানডোর বলেন, নিরাপত্তা ঝুঁকির কারণে মার্কিন নাগরিকদের উপলভ্য বাণিজ্যিক পরিবহন ব্যবহার করে দেশগুলো ছেড়ে যাওয়া উচিত।

সাম্প্রতিক দিনগুলোতে অঞ্চলটির কয়েকটি দেশের জন্য ভ্রমণ সতর্কতা হালনাগাদ করার পর এই নির্দেশনা আসে। যেসব দেশ ছাড়তে বলা হয়েছে- বাহরাইন, মিশর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিন, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার, সৌদি আরব, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন। 

আম্মানে মার্কিন দূতাবাস আগেই জানায়, “হুমকির কারণে তাদের কর্মীরা অফিস ত্যাগ করেছেন।

একজন মার্কিন কর্মকর্তা জানান, পরিস্থিতি মোকাবিলা এবং সংঘাতের জবাব সমন্বয় করতে পররাষ্ট্র দপ্তর একটি আন্তঃসংস্থা জরুরি টাস্কফোর্স সক্রিয় করেছে।

শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে ব্যাপক হামলা চালায়, এতে শীর্ষ পর্যায়ের বহু কর্মকর্তা নিহত হন, যার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও রয়েছেন। তেহরান এর জবাবে অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের একাধিক স্থাপনায় পাল্টা হামলা চালায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেন, সংঘাতটি চার থেকে পাঁচ সপ্তাহ স্থায়ী হতে পারে বলে ধারণা করা হয়েছিল, তবে এটি আরও দীর্ঘায়িত হতে পারে।

এই সংঘাত পুরো অঞ্চলকে যুদ্ধে ঠেলে দিয়েছে এবং বহু মানুষের প্রাণহানি ঘটেছে। পাশাপাশি জ্বালানি দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে, কারণ ইরানি কর্মকর্তারা বিশ্বের তেল সরবরাহের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করা যেকোনো জাহাজে হামলার হুমকি দিয়েছেন।

ওয়াশিংটনের শীর্ষ কূটনীতিক মার্ক রুবিও জানান, জ্বালানি দামের ঊর্ধ্বগতি মোকাবিলায় যুক্তরাষ্ট্রের পদক্ষেপ মঙ্গলবার ঘোষণা করবেন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং জ্বালানি সেক্রেটারি ক্রিচ ওরিট।

রুবিও বলেন, “আমরা আগেই ধারণা করেছিলাম এটি একটি সমস্যা হতে পারে। সেক্রেটারি রাইট এবং বেসেন্ট আগামীকাল থেকে ধাপে ধাপে পদক্ষেপ ঘোষণা করবেন, যাতে সম্ভাব্য প্রভাব প্রশমিত করা যায়।”

সূত্রঃ news24bd.tv

দ্রুত নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দ্রুত নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৫ দেশ ছাড়তে বললো যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৩:৫৮:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬