ঢাকা ১১:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তান দল ঘোষণা, আছে বড় চমক

news desk
  • আপডেট সময় : ০৩:৪৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬ ৩ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৫ সদস্যর সেই দলকে নেতৃত্ব দেবেন শাহিন শাহ আফ্রিদি। বড় চমক বাবর আজমকে রেখেই ঢাকা পা রাখবে পাকিস্তান। 

আজ বুধবার (৪ মার্চ) দল ঘোষণা করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

ওয়ানডে দলে নেই ফখর জামানও। চোটের কারণে বাদ পড়েছেন তিনি। তবে বাবরের বাদ পড়াকে চমকই বলতে হবে। কারণ সর্বশেষ ওয়ানডে সিরিজেও সেঞ্চুরি পেয়েছেন বাবর। তবে টি–টোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার পর ওয়ানডে দল থেকেই বাদ পড়লেন তিনি। 

তবে বিশ্বকাপে পাকিস্তানের সর্বোচ্চ রানসংগ্রাহক সাহিবজাদা ফারহান ওয়ানডে অভিষেকের অপেক্ষায়। তিনি ছাড়া ওয়ানডে অভিষেক না হওয়া অন্য ক্রিকেটাররা হলেন— আবদুল সামাদ, মাজ সাদাকাত, মুহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ এবং শামিল হোসেন।

সামাদ, সাদাকাত, সাদ মাসুদ এবং শামিল হোসেন পাকিস্তান শাহিনস দলে ছিলেন, এরা সম্প্রতি আবুধাবিতে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে খেলেছেন।

সিরিজ খেলতে পাকিস্তান বাংলাদেশে আসবে ৮ মার্চ। ১১, ১৩ ও ১৫ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে সিরিজের তিন ম্যাচ।

পাকিস্তানের ওয়ানডে দল: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফয়সাল আকরাম, হারিস রউফ, হুসেইন তালাত, মাজ সাদাকাত, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মোহাম্মদ ওয়াসিম, মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), সাদ মাসুদ, সাহিবজাদা ফারহান, সালমান আগা এবং শামিল হোসেন।

সূত্রঃ News24bd.tv

রোজা রেখে চুল-নখ কাটা যাবে?

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বাংলাদেশ সিরিজের জন্য পাকিস্তান দল ঘোষণা, আছে বড় চমক

আপডেট সময় : ০৩:৪৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬