ঢাকা ০১:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নফল নামাজ আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম

news desk
  • আপডেট সময় : ০৬:০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬ ১ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইসলামে ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদতেরও বিশেষ গুরুত্ব রয়েছে। নামাজ ইসলামের মূল স্তম্ভগুলোর অন্যতম। ফরজ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর নির্দেশ পালন করে, আর নফল নামাজের মাধ্যমে সে আল্লাহর নৈকট্য লাভে আরও অগ্রসর হয়।

নফল নামাজ মূলত আল্লাহর প্রতি অতিরিক্ত ভালোবাসা, কৃতজ্ঞতা ও আনুগত্যের প্রকাশ। কোরআন ও হাদিসে নফল নামাজের গুরুত্ব ও ফজিলত বারবার তুলে ধরা হয়েছে, যা একজন মুমিনের আত্মশুদ্ধি ও আখিরাতের সফলতার পথ সুগম করে।

নফল নামাজের পরিচয়

নফল নামাজ হলো সেই নামাজ, যা ফরজ বা ওয়াজিব নয়; বরং আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে স্বেচ্ছায় আদায় করা হয়। সুন্নত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ, ইশরাক, চাশত, আওয়াবিন, তাহিয়্যাতুল ওজু, তাহিয়্যাতুল মসজিদ ইত্যাদি সবই নফল নামাজের অন্তর্ভুক্ত। এসব নামাজের মাধ্যমে একজন মুমিন তার ইবাদতের মান ও পরিমাণ বৃদ্ধি করে।

কোরআনের আলোকে নফল নামাজের গুরুত্ব

পবিত্র কোরআনে সরাসরি ‘নফল নামাজ’ শব্দটি উল্লেখ না থাকলেও অতিরিক্ত ইবাদত ও রাত্রিকালীন নামাজের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন—‘রাতের কিছু অংশে তাহাজ্জুদ নামাজ আদায় করো; এটি তোমার জন্য অতিরিক্ত [নফল] ইবাদত। আশা করা যায়, তোমার প্রতিপালক তোমাকে মাকামে মাহমুদে পৌঁছে দেবেন।’ (সুরা বনি ইসরাইল, আয়াত : ৭৯)

এই আয়াতে ‘নাফিলাহ’ শব্দের মাধ্যমে নফল ইবাদতের প্রতি ইঙ্গিত করা হয়েছে। বিশেষ করে তাহাজ্জুদ নামাজকে নফল হলেও অত্যন্ত মর্যাদাপূর্ণ ইবাদত হিসেবে তুলে ধরা হয়েছে। আরও বলেন—‘তাদের পার্শ্ব শয্যা থেকে আলাদা থাকে, তারা ভয় ও আশায় তাদের প্রতিপালককে ডাকে এবং আমি তাদের যা রিজিক দিয়েছি, তা থেকে ব্যয় করে।’ (সুরা সাজদাহ, আয়াত : ১৬)

এই আয়াতেও রাতের নফল ইবাদতকারীদের বিশেষ মর্যাদার কথা বলা হয়েছে।

হাদিসের আলোকে নফল নামাজের ফজিলত

হাদিসে নফল নামাজের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। মহানবী (সা.) বলেছেন—‘আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা ফরজ ইবাদতের মাধ্যমে আমার নিকটবর্তী হয় এবং নফল ইবাদতের মাধ্যমে সে আরও আমার নৈকট্য অর্জন করতে থাকে; এমনকি আমি তাকে ভালোবাসতে শুরু করি।’ (সহিহ বুখারি)

এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, নফল নামাজ আল্লাহর ভালোবাসা অর্জনের অন্যতম শ্রেষ্ঠ মাধ্যম। আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন, তখন তার দোয়া কবুল করেন এবং তার কাজকর্মে বরকত দান করেন।

ফরজের ঘাটতি পূরণে নফল নামাজ

মানুষ হিসেবে আমাদের ফরজ ইবাদতে অনেক সময় ত্রুটি-বিচ্যুতি থেকে যায়। নফল নামাজ সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হাদিসে এসেছে—‘কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। যদি ফরজ নামাজে ঘাটতি থাকে, তবে আল্লাহ বলবেন—দেখো, তার কোনো নফল নামাজ আছে কি না? নফল দ্বারা ফরজের ঘাটতি পূরণ করা হবে।’ (সুনানে আবু দাউদ)

এ হাদিস প্রমাণ করে, নফল নামাজ আখিরাতে বান্দার জন্য এক গুরুত্বপূর্ণ নিরাপত্তাবলয়।

নফল নামাজ ও আত্মশুদ্ধি

নফল নামাজ শুধু সওয়াব অর্জনের মাধ্যম নয়; বরং আত্মশুদ্ধি ও চরিত্র গঠনের এক কার্যকর পদ্ধতি। নিয়মিত নফল নামাজ আদায় করলে অন্তরে খুশু, বিনয় ও আল্লাহভীতি জন্ম নেয়। গুনাহ থেকে দূরে থাকার মানসিকতা তৈরি হয়। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ মানুষের অন্ত্মরকে নরম করে, দোয়া কবুলের দরজা খুলে দেয় এবং আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক তৈরি করে।

দুনিয়া ও আখিরাতে নফল নামাজের উপকারিতা

নফল নামাজের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার রিজিকে বরকত দেন, বিপদ-মুসিবত দূর করেন এবং মানসিক প্রশান্তি দান করেন। দুনিয়াতে যেমন এর প্রভাব পড়ে, তেমনি আখিরাতে জান্নাতের উচ্চ মর্যাদা লাভের মাধ্যম হয়। হাদিসে এসেছে—‘জান্নাতে এমন কিছু কক্ষ আছে, যার ভেতর থেকে বাহির দেখা যায় এবং বাহির থেকে ভেতর দেখা যায়—যা তাদের জন্য, যারা বেশি বেশি নফল নামাজ আদায় করে।’ (তিরমিজি)

নফল নামাজে ধারাবাহিকতার গুরুত্ব

ইসলামে অল্প হলেও নিয়মিত আমলকে বেশি পছন্দ করা হয়েছে। নফল নামাজের ক্ষেত্রেও ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ। রাসুল (সা.) বলেছেন—‘আল্লাহর কাছে সেই আমলই সবচেয়ে প্রিয়, যা নিয়মিত করা হয়—যদিও তা অল্প হয়।’ (সহিহ মুসলিম)

অতএব, একদিন বেশি পড়ে অন্যদিন ছেড়ে দেওয়ার পরিবর্তে প্রতিদিন অল্প হলেও নফল নামাজ আদায় করা উত্তম।

লেখক : মুহতামিম, জহিরুল উলুম মহিলা মাদরাসা, গাজীপুর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নফল নামাজ আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম

আপডেট সময় : ০৬:০২:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬