ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ইরাক সীমান্তে দুই জাহাজ জ্বালিয়ে দিলো ইরান, বন্ধ হলো সব তেল বন্দর

news desk
  • আপডেট সময় : ০৩:২৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ২ বার পড়া হয়েছে
সংবাদ সমাচারের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরাকের জলসীমায় দুটি বিদেশি তেলবাহী ট্যাংকারে আকস্মিক হামলা চালিয়েছে ইরান। বিস্ফোরকবোঝাই ছোট নৌকার সাহায্যে চালানো এই হামলায় জাহাজ দুটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং অন্তত এক নাবিকের মৃত্যু হয়। উদ্ভূত পরিস্থিতিতে নিরাপত্তা বিবেচনায় নিজেদের সব কটি তেল বন্দরের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে ইরাক।

আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দেশটির সরকারি সংবাদমাধ্যম ও আন্তর্জাতিক গণমাধ্যম দ্য গার্ডিয়ান ও দ্য সান-এর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

ইরাকের বন্দর রক্ষা ও পরিচালনা বিষয়ক রাষ্ট্রীয় সংস্থার (ইরাক পোর্টস কোম্পানি) মহাপরিচালক ফারহান আল-ফারতোসি জানান, ইরাকি জলসীমায় অবস্থানকালে জাহাজ দুটি লক্ষ্য করে ইরানের ছোট ছোট নৌকা থেকে হামলা চালানো হয়। এতে মুহূর্তের মধ্যেই ট্যাংকারগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইরাক সীমান্তে দুই জাহাজ জ্বালিয়ে দিলো ইরান, বন্ধ হলো সব তেল বন্দর

আপডেট সময় : ০৩:২৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬