ভেজা নিচু জমিতে এখন চলছে আমন রোপণের ব্যস্ততা। কলের লাঙল চালাতেই কাদামাটির নিচ থেকে ভেসে উঠছে নানা জাতের দেশি মাছ। সেই মাছ ধরতে চালুনি, ঝুড়ি আর বালতি হাতে ছুটে আসছেন নারী, শিশু ও গ্রামের অন্য মানুষেরা। কেউ কাদা ছেঁকে, কেউ হাতড়ে, কেউ আবার পানির ধারা সরিয়ে খুঁজছেন মাছ। কাদামাখা এই আয়োজন শুধু মাছ সংগ্রহের নয়, বরং গ্রামীণ জীবনের বর্ষাকালের এক চিরচেনা আনন্দ।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন: ০১৭০০-০০০০০০
সূত্র: প্রথম আলো