পদত্যাগ করছেন জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু
- আপডেট সময় : ০৯:০৫:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
জাপানের প্রধানমন্ত্রী ইশিবা শিগেরু পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। গত বছরের অক্টোবরে তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছিলেন, কিন্তু সম্প্রতি সংসদের উচ্চকক্ষে তার নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর থেকেই তিনি নিজ দলের নেতাদের তীব্র সমালোচনার মুখে পড়েন।
মাত্র এক সপ্তাহ আগেও ইশিবার পদত্যাগের গুঞ্জন উঠলে তিনি তা অস্বীকার করেন। তবে এবার দলীয় চাপের মুখে তিনি পদত্যাগের এই চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার সময় ইশিবা মুদ্রাস্ফীতি মোকাবিলা এবং নিজের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টিতে (এলডিপি) সংস্কার আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু কয়েক মাসের মধ্যেই এলডিপি ও তাদের জোট কোমেইতো সংসদের নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারায়। এরপর জুলাই মাসে তারা উচ্চকক্ষও হারায়।
আল জাজিরা জানিয়েছে, সোমবার এলডিপিতে নতুন নেতৃত্ব নির্বাচনের কথা রয়েছে। তার আগেই ইশিবার এই পদত্যাগের সিদ্ধান্ত দলের অভ্যন্তরে সম্ভাব্য বিভাজন এড়াতে সাহায্য করবে।














