রাজউকের প্লট জালিয়াতি: শেখ হাসিনা, রেহানা ও টিউলিপের বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ আজ
- আপডেট সময় : ০৭:৪১:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫ ১০৯ বার পড়া হয়েছে
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর বোন শেখ রেহানা এবং ভাগ্নি ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক-সহ অন্যান্য আসামিদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলায় আজ তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ হবে।
আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ৪৪টি নথি নিয়ে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছিল।
সাক্ষ্যগ্রহণে রেহানার পক্ষ থেকে তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে প্লট বরাদ্দের জন্য দেওয়া আবেদনের চিঠি, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিয়ম বহির্ভূতভাবে প্লট বরাদ্দের নির্দেশের চিঠি এবং আসামিদের দেওয়া মিথ্যা হলফনামা সম্পর্কে আদালতকে নিশ্চিত করা হয়।
মামলার প্রথম দিনের সাক্ষ্যগ্রহণে বাদীপক্ষ আদালতকে জানায়, প্লট বরাদ্দের জন্য টিউলিপ সিদ্দিক তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর চাপ সৃষ্টি করেছিলেন।















